অবৈধ অভিবাসী

আমেরিকার মিনিয়াপলিসে আইসিই এজেন্টদের গুলিতে ১ জন নিহত
ঘটনার ভিডিওতে দেখা গেছে, আইসিইয়ের সদস্যরা প্রেটি ও অন্য বিক্ষোভকারীদের দিকে মরিচের গুড়া ছুড়ছেন। প্রেটিকে তা প্রতিহত করতে ও অন্য বিক্ষোভকারীদের সহায়তা করতে দেখা যায় ওই ভিডিওতে। এ সময় বেশ কয়েকজন আইসিই সদস্য প্রেটিকে মাটিতে ফেলে পেটাতে থাকেন। এ অবস্থাতেই প্রেটিকে বেশ কয়েকটি গুলি করতে দেখা যায়।

অবৈধ অভিবাসীদের গুদামে রাখতে চায় ট্রাম্প প্রশাসন
ভার্জিনিয়া, টেক্সাস, অ্যারিজোনা ও মিজৌরির মতো অঙ্গরাজ্যগুলোর লজিস্টিক হাবের কাছে ৭টি বিশাল গুদাম তৈরির পরিকল্পনা রয়েছে। এর প্রতিটিতে ৫ থেকে ১০ হাজার মানুষ রাখা হবে। এ ছাড়া, ১৬টি ছোট গুদামে আরও দেড় হাজার করে মানুষ রাখার ব্যবস্থা থাকবে।

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশিসহ আটক ৮৪৩ জন
প্রতিবেদনে আরও বলা হয়, অবৈধ অভিবাসীদের ধরতে এই যৌথ অভিযানে মোট ৮৪৩ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩৫ জন নারী। আটক ব্যক্তিদের নাগরিকত্বের তালিকায় রয়েছে, মিয়ানমারের ৬৪৭, নেপালের ১০২, বাংলাদেশের ৭৯, ইন্দোনেশিয়ার ১৫ ও ভারতের ১০ জন।

লিবিয়া উপকূলে বাংলাদেশি আরোহীবাহী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু
বিবৃতিতে বলা হয়, দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে আসা ২৬ জন ছিলেন। তাদের মধ্যে ৪ জন মারা গেছেন।

সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজার ৩৩৯ অবৈধ অভিবাসী গ্রেপ্তার
সৌদি কর্তৃপক্ষ গত এক সপ্তাহে বসবাস, কর্মসংস্থান ও সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে ২১ হাজার ৩৩৯ জনকে গ্রেপ্তার করেছে।

মালয়েশিয়া আরও ৮০ বাংলাদেশিকে বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল
মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০ বাংলাদেশিসহ ৯৯ বিদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ হতে না পারায় তাদের মালয়েশিয়ায় প্রবেশে অনুমতি দেওয়া হয়নি।

অভিবাসীদের বিক্ষোভে অগ্নিগর্ভ লস অ্যাঞ্জেলেস
ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে ২ দিন ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। বিক্ষোভ দমনে শহরটিতে ২ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অভিবাসন ইস্যুতে উত্তাল লস অ্যাঞ্জেলেস, ন্যাশনাল গার্ড মোতায়েন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে তল্লাশি অভিযানের জেরে টানা ২ দিন ধরে শহরটি বিক্ষোভ–সংঘর্ষে উত্তাল হয়ে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে ২ হাজার ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।

মালয়েশিয়ায় ২৯৭ জন অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার
মালয়েশিয়ার পেনাং রাজ্যের একটি নির্মাণ সাইট থেকে ২৯৭ বাংলাদেশিকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। অভিযানের কোডনাম ছিল ‘অপ সাপু’। মঙ্গলবার (৪ জুন) বায়ান লেপাস শিল্প এলাকায় এই অভিযান চালানো হয়।

মালয়েশিয়ায় ২২ হাজার অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ১৬৫ জন
অবৈধ অভিবাসী আটকে মালয়েশিয়াজুড়ে ব্যাপক অভিযান শুরু হয়েছে। গত বুধবার (১৬ এপ্রিল) পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে। শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার
লিবিয়ার মিসরাতা শহরে অভিযান চালিয়ে ২৩ অপহৃত বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশের অবৈধ নাগরিকদেরও ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে অবৈধ হয়ে পড়া বাংলাদেশের নাগরিকদের সংখ্যা কত, আর কবে থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে, তা জানায়নি যুক্তরাষ্ট্র।

বাইডেনের সময় যুক্তরাষ্ট্রে ২ কোটির বেশি অবৈধ অভিবাসী ঢুকেছে: ট্রাম্প
জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে ২ কোটি ১০ লাখ অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছে বলে দাবি করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাদের মধ্যে অনেককেই বিপজ্জনক অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ এবং কিছু প্রশ্ন
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানটি টেলিভিশনে লাইভে সেদিন আমি পুরোটা দেখেছি। দেখে আমার কাছে প্রথম মেয়াদের চাইতে এবারের ট্রাম্পকে অনেক বেশি ম্যাচিউরড মনে হয়েছে। ক্ষমতা গ্রহণের পরপরই তিনি অনেকগুলো নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

ডোনাল্ড ট্রাম্পের মিশন, ‘অবৈধ অভিবাসী খেদাও!’
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রেজুড়ে অবৈধ অভিবাসী খেদাও মিশন জোরেশোরে চলছে। বিপদে পড়েছেন হাজারো বাংলাদেশি যারা অবৈধভাবে এদেশে থাকছিলেন। নিউইয়র্কে এই সংখ্যা প্রচুর। লস অ্যাঞ্জেলেস, বোস্টন, ফ্লোরিডাতেও শুনেছি প্রচুর অবৈধ বাংলাদেশি আছেন।

৩০ হাজার অভিবাসীকে কুখ্যাত গুয়ান্তানামো বেতে আটকে রাখার পরিকল্পনা জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে বসবাসকারী হাজারো অবৈধ বা অনিবন্ধিত অভিবাসীকে নিয়ে বিস্ময়–জাগানো এক পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ পরিকল্পনা অনুযায়ী, তাদের কিউবার গুয়ান্তানামো বে এলাকার বন্দিশালায় আটকে রাখা হবে।

যুক্তরাষ্ট্রে প্রায় ১ হাজার অভিবাসী গ্রেপ্তার: স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা
যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে স্থানীয় সময় রোববার (২৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে এ তৎপরতা। অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা।

সীমান্তে অভিবাসী ও শুল্ক ইস্যু নিয়ে কানাডার নতুন উদ্যোগ
সীমান্তে অবৈধ অভিবাসনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কানাডা কুইবেকে একটি নতুন ‘প্রসেসিং সেন্টার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র সীমান্তের কাছে কুইবেকের সেন্ট-বার্নার্ড-ডি-লাকোলে এই সেন্টারটি স্থাপন করা হবে।

সৌদি আরবে ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
সৌদি আরব সরকার ২৬ ডিসেম্বর (২০২৪) থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৯ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে।

সৌদিতে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ নভেম্বর থেকে ২৬ নভেম্বরের মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


